NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ক্যাটরিনাকে কেন হেমা মালিনীর সঙ্গে তুলনা করলেন ভিকি?


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ পিএম

>
ক্যাটরিনাকে কেন হেমা মালিনীর সঙ্গে তুলনা করলেন ভিকি?

বিয়ের এক বছর পার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০১৯ এর আগে ভিকিকে চিনতেনও না ক্যাট। তবে তার আগে থেকেই ক্যাটরিনার অনুরাগী ছিলেন ভিকি। এখনও সেই ঘোরেই রয়েছেন অভিনেতা। বিয়ের পর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ক্যাটের প্রতি ভিকি তার গুণমুগ্ধতার কথা জানিয়েছেন। এবার তিনি স্ত্রী ক্যাটরিনার সঙ্গে তুলনা টানলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর। 

ভিকির মতে, আন্তর্জাতিক মঞ্চে যে ক’জন তারকা ভারতের প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে ক্যাটরিনা অন্যতম মুখ। ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী এক সময় সেই মুখ ছিলেন বলে মত অভিনেতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, বলিউড কিছু হাতেগোনা তারকার কারণে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে। অভিনেতার কথায়, অমিতাভ বচ্চন এমন একজন, যাকে বিশ্ব চেনে ভারতের আইকন হিসেবে। ক্যাটরিনা নিজের কাজের মাধ্যমে আজ সেই জায়গা অর্জন করেছেন। এক সময় হেমা মালিনীও ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে।

ক্যটরিনার সাফল্যের খতিয়ান তুলে ধরে ভিকি বলেন, ‘ও এখন ক্যারিয়ারের যে উচ্চতায় রয়েছে, সেখানে পৌঁছনো খুব একটা সহজ কাজ নয়। এই জায়গা পাওয়াটা খুব কঠিন। আজ ও যে জায়গায়, তার পেছনে রয়েছে ওর অক্লান্ত পরিশ্রম। ওর ধারে কাছে পৌঁছাতে আমার এখনও অনেকটা পথ বাকি।’