NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাছরাঙা টেলিভিশনে তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৩:২৩ এএম

>
মাছরাঙা টেলিভিশনে তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’

নতুন বছরের শুরুতেই মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’। বাংলায় ডাবিংকৃত এই সিরিজ নিয়ে দর্শকদের কৌতুহল ব্যাপক। রোমান্টিক অ্যাকশনধর্মী সিরিজটি এরইমধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশে প্রচারিত হয়েছে।

দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জয় করেছে এটি। ৪৬তম এ্যামি অ্যাওয়ার্ডস, সিওল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডস-এ মনোনয়নসহ তুরস্কে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পুরস্কার পেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সিরিজটি দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।

সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা কিভাঙ্ক তাতলিতুগ এবং অভিনেত্রী তুবা বুয়ুকুসতুন।

গল্পে দেখা যাবে, বাবার হত্যার প্রতিশোধ নিতে ইস্তানবুলের বাইরে ছোট্ট শহর করলুদাগে ফিরে এসেছে সুদর্শন যুবক চেসার। এই শহরের প্রতাপশালী ধনী তাহসিন করলুদাগ তার প্রধান শত্রু, যে তার বাবাকে খুন করেছে। একদিন ঘোড়া নিয়ে ছুটতে গিয়ে পাহাড়ের উপর থেকে এক সুন্দরী মেয়েকে পড়ে যেতে দেখে সাহসিকতার সঙ্গে তাকে উদ্ধার করে চেসার। যখন জানতে পারে সে তাহসিন করলুদাগের মেয়ে তখন চমকে ওঠে। মেয়েটির নাম সুহান। শহরের সফল ব্যবসায়ী সে। নিজের নামে একটি পারফিউম ব্র্যান্ড তৈরি করেছে। শত্রুকে বশ করতে তার মেয়ের সঙ্গেই প্রেম করে চেসার। এরপর নানা সংশয়, সংঘাতের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।