NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

আন্তর্জাতিক ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫১ এএম

>
আন্তর্জাতিক ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষদের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপের প্রথম ম্যাচের প্রথম সেটে (২৬-২৪), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-২১) এত পয়েন্টে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা, এমপি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী সহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নেপাল, কিরগিজস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহন করছে। আজকের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান ও শ্রীলংকা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ম্যাচ সেরার পুরস্কার আল আমিনের হাতে তুলে দেন।