NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ছেলে সুপারস্টার, বাবা এখনও বাসচালক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩ এএম

>
ছেলে সুপারস্টার, বাবা এখনও বাসচালক

ভারতের কর্ণাটকের একটি ছোট্ট জেলায় তার জন্ম। গরিব পরিবারের ছেলে যশ হিরো হতে চান। তার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা। তিনি অবশ্য এখন সফল। কেজিএফ মুক্তি পাওয়ার পর রাতারাতি সুপারস্টার যশ।

বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার মালিক কেজিএফ তারকা যশ। তবে একটি বিষয় অনেকেরই অজানা— ছেলে কোটিপতি হলেও যশের বাবা অরুণ কুমার এখনও বাস চালান। সম্প্রতি এ কথা প্রকাশ্যে আনেন পরিচালক রাজামৌলি।

যশ ও তার পরিবার প্রসঙ্গে পরিচালক রাজামৌলির ওই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল। রাজামৌলি বলেন, আমাকে বলা হয়েছিল যশ একজন বাস চালকের ছেলে। আমি জেনে আরও অবাক হয়েছিলাম যে যশের বাবা এখনও বাস চালিয়ে যাচ্ছেন। কারণ তিনি মনে করেন, তার পেশাই তার ছেলেকে তারকা করে তুলতে সাহায্য করেছে।

dhakapost

জানা যায়, জীবনের প্রথম দিকে যশ যখন পড়াশাোনা ছেড়ে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন পরিবারের সম্মতি মেলেনি। তার পরিবার চেয়েছিল যশ পড়াশোনা শেষ করে তবেই পছন্দের পেশা বেছে নিক। একরকম পরিবারের সম্মতি ছাড়াই পড়াশোনা ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন যশ।

রাজামৌলি জানান, যশ যখন অভিনয়ের জন্য বাড়ি ছাড়েন, তার বাবা-মা ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই ছেলে বাড়ি ফিরে আসবে। বুঝতে পারবে জীবন আসলে কতটা কঠিন। তবে তা আর হয়নি।

dhakapost

জানা যায়, একসময় ছোট্ট একটি চরিত্র পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতেন যশ। কেজিএফ মুক্তি পাওয়ার পর তার ভাগ্য বদলে যায়।

২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেন যশ। বর্তমানে দুই সন্তান আর্য ও যথার্বকে নিয়ে সুখের সংসার কেজিএফ তারকার।