NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এক চড়ে রণবীর সিংয়ের গাল ভেঙে দিলেন জ্যাকলিন!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৯ পিএম

>
এক চড়ে রণবীর সিংয়ের গাল ভেঙে দিলেন জ্যাকলিন!

ঠিক কী ঘটেছিল ‘সার্কাস’ শ্যুটিংয়ে? প্রশ্নের উত্তরে জ্যাকলিন জানান, প্রথমদিন সিনেমার দৃশ্যে আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। বরফ ভাঙতে হবে! এছাড়াও রণবীর আর বরুণকে চড় মারতে হবে! অভিনয়ের বদলে, সত্যি সত্যিই চড় কষিয়ে দিয়েছিলাম আমি। 

এসময় শ্রীলঙ্কান এ সুন্দরীর পাশেই ছিলেন রণবীর সিং ও বরুণ শর্মা। তার কথায় নিজের গালে হাত বুলিয়ে রণবীর বলেন, তুমি প্রায় আমার গালই ভেঙে দিয়েছিলে, যার কারণে আমার গালে বরফ লাগাতে হয়েছিল। রণবীরের কথায় রীতিমতো লজ্জায় লাল হয়ে ওঠেন এ অভিনেত্রী।

বিভিন্ন বিতর্কের মধ্যে আজ মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেঠির ‘সাকার্স’। শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অব এরর্স’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে ছবির চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর এবং বরুণ। যেখানে রণবীরের নায়িকা হিসেবে দেখা যাবে জ্যাকলিন ও পূজা হেগড়েকে। আছেন কৌতুক অভিনেতা সঞ্জয় মিশ্র এবং জনি লিভারও।

‘সার্কাস’ এ জ্যাকলিন-রণবীর জুটি কী ম্যাজিক দেখান, সে অপেক্ষাতেই ভক্ত-অনুরাগীরা।