NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৬ এএম

>
সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের হয়ে দারুণ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

মাহি এবার জানালেন সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন তিনি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন এই নায়িকা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন মাহি নিজেই। নায়িকা জানান, আগামী ২৯ ডিসেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন। এদিন বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। এটা বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই জিতে আসতে পারবো।’

এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সবসময় নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। সেই আশা থেকেই আমি মনোনয়ন চাইছি।’

উল্লেখ্য, বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।