NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
Logo
logo

‘রংপুর সিটি নির্বাচনে লাঙলের ওপর মানুষের আস্থা প্রমাণিত হয়েছে’


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৭ পিএম

‘রংপুর সিটি নির্বাচনে লাঙলের ওপর মানুষের আস্থা প্রমাণিত হয়েছে’

ঢাকা: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আবারো বিপুল ভোটে বিজয় প্রমাণ করে দেশের মানুষ এখনও লাঙলের ওপর আস্থা রাখে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম)।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি রসিক নির্বাচনে বিজয়ী সব কাউন্সলর ও রংপুরবাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙল।

 

জাতীয় পার্টি আর লাঙল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।

 

রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।