NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেট্রোরেল নিয়ে মমতাজের গান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৩১ এএম

>
মেট্রোরেল নিয়ে মমতাজের গান

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলের উদ্বোধন করেন। 

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে একটি গান গেয়েছেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই গানটি করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে- এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন।’

গানটি নির্মিত হয়েছে এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায়।

উল্লেখ্য, উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। পুরো প্রকল্পের কাজ শেষ হলে ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত। তখন ওই দূরত্বের ভাড়া হবে সর্বোচ্চ ১০০ টাকা।