NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন আজ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০১:২১ এএম

মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন আজ

ঢাকা: সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানানো হয়।

আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

ওই হাসপাতালে তাকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

 

মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। দেশে ফিরেই তিনি কাজে যোগ দেবেন না, কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি কর্মস্থলে কাজে যোগ দেবেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ শুরু করবেন।

মীরজাদী সেব্রিনা একজন রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। ২০২০ সালের ১৩ আগস্ট তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের বর্ধিত চাকরির মেয়াদও শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে হতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।