NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

প্যারিস বিশ্বকাপে যাচ্ছেন রোমান-দিয়ারা


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ পিএম

>
প্যারিস বিশ্বকাপে যাচ্ছেন রোমান-দিয়ারা

২১-২৬ জুন ফ্রান্সের প্যারিসে ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়বেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। এই বিশ্বকাপে বাংলাদেশ শুধুমাত্র রিকার্ভ ইভেন্টে অংশ নেবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে এবার বাংলাদেশ কন্টিনজেন্ট ১০ সদস্যের।

আগামীকাল রোববার বিকেলে ইতিহাদ এয়ারওয়েজে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরচ্যারী দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, এবং রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মহিলা দলগত ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের আরচ্যাররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। গত দুই মাসের মধ্যে ততোধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। 

প্যারিসগামী বাংলাদেশ দল-

মো: রশিদুজ্জামান সেরনিয়াবাত-টিম ম্যানেজার, রুবাইয়াত আহমেদ-স্পন্সর প্রতিনিধি, মার্টিন ফ্রেডারিক-প্রশিক্ষক।

রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ ও মো: সাগর ইসলাম।

রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।