NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

রোমে সন্দীপ সমিতির আয়োজনে পিঠা মেলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৭ এএম

রোমে সন্দীপ সমিতির আয়োজনে পিঠা মেলা

শীতের আমেজে বাংলাদেশের ন্যায় প্রবাসেও আয়োজন করা হয় দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা উৎসবের। এমন আয়োজন পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে  বিশেষ ভূমিকা পালন করে। 

প্রবাসে নিজের মধ্যে ভাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করতে ইতালির রাজধানী রোমে বসবাসরত সন্দ্বীপবাসী আয়োজন করে পিঠা উৎসবের। আয়োজনের সাথে নতুন মাত্রা যোগ করে সন্দ্বীপ সমিতি ইতালির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি সভা। 

স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি ইতালির সাবেক সভাপতি শামসুল কবির। সাবেক সাধারণ সম্পাদক ছাবের মোহাম্মদ জামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। 

 

এসময় আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সন্দ্বীপ সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বক্তব্যের মাধ্যমে তাদের পরিচিতি ও প্রবাসীদের কল্যাণে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে সন্দ্বীপের ১৩টি ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

পরিচিতি সভা শেষে আগত অতিথিগন গৃহবধুদের হাতে বানানো মজাদার পিঠা উৎসবে অংশ নেন। উল্লেখ্য, সন্দ্বীপ সমিতির আসন্ন নির্বাচনে ৮টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।