NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম

>
পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) ৯৫ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট।

প্রায় এক দশক আগে শারীরিক অসুস্থতার কারণে খ্রিষ্টানদের এই ধর্মগুরু পদত্যাগ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৩ সালে পদত্যাগের আগে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রায় আট বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। পোপদের পদত্যাগের ঘটনা খুবই কম। ১৪১৫ সালে পোপ গ্রেগরি দ্বাদশের পর বেনেডিক্টই ছিলেন পদত্যাগকারী প্রথম পোপ।