NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:০৮ এএম

>
বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। প্রায়ই একসঙ্গে ধরা দেন এই প্রেমিকযুগল। নতুন বছরের শুভেচ্ছাবার্তায় আবারও সামনে এলেন একসঙ্গে। সেখানে দুষ্টুমির ভঙ্গিতে অঙ্কুশের উদযাপন সবার নজর কাড়ে। এড়ায়নি ঐন্দ্রিলার উদযাপনও। তবে যে জিনিসটা সবার আগ্রহ বাড়ায় সেটা হলো, ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর।

তবে কি নতুন বছরে নতুন বন্ধনে অঙ্কুশ-ঐন্দ্রিলা? বিয়েটাও সেরে ফেলেছেন? যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তবে বিতর্কটা উস্কে দিলেন ঐন্দ্রিলা নিজেই। ২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। নায়ক-নায়িকার শুভেচ্ছাবার্তায় ভর্তি ফেসবুক, ইনস্টাগ্রাম। অঙ্কুশ-ঐন্দ্রিলাও তাদের দর্শকদের একটু অন্যভাবে বছর শুরুর শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন ও এক বন্ধু। সেখানেই বাধল গন্ডগোল।

অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো পোশাকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেই ভিডিওতে যদি ঐন্দ্রিলাকে ভালোভাবে লক্ষ করা যায়, তাহলেই পাবেন চমক। কারণ ঐন্দ্রিলার কপালে ভর্তি লাল সিঁদুর। এই সিঁদুর থেকেই শুরু যত বিতর্কের।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ঐন্দ্রিলার আগামী ছবি ‘সাজঘর’-এর লুক। যেখানে তিনি বিবাহিতা চরিত্রে অভিনয় করবেন। যদি সেই ছবির শুটিং করে থাকেন তাহলে কপালে সিঁদুর থাকবে সেটাই স্বাভাবিক। নতুন বছরে আসছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সিরিজ। তাছাড়া বেশ কিছু সিনেমাও রয়েছে।