NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত আদানীর কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে মার্চে


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ পিএম

ভারত আদানীর কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে মার্চে

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের  ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে মার্চ হতে বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হতে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার ভারতের ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানী পাওয়ার লিমিটেডের  ১৬০০ মেগাওয়াট দুটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরো বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

পরিদর্শনকালে অন্যন্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

আদানী বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আনতে ইতোমধ্যে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুইটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।