NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সরকার সব ক্ষেত্রে সফল : স্পিকার


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:০৮ পিএম

সরকার সব ক্ষেত্রে সফল : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে। পাশাপাশি সরকার শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, এক কোটি মেয়ে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতিসহ সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশের সভাপতি রুশনারা আলী নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় এপিপিজি অন বাংলাদেশের সদস্য জনি রিনল্ডস, মোহাম্মদ ইয়াসিন ও টম হান্ট এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

 

 

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারীশিক্ষার দৃশ্যমান অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

এ সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে এপিপিজি অন বাংলাদেশের সহযোগিতা কামনা করেন স্পিকার। তিনি বলেন, নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসন জরুরি। সম্প্রতি ওআইসি-পিইউআইসির প্রতিনিধিদল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে। যা তারা রিপোর্ট আকারে আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য কনফারেন্সে উপস্থাপন করবেন। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্য বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর গত পঞ্চাশ বছরে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করেছে বর্তমান সরকার।

ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, বাংলাদেশে নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনসহ অন্য বৈশ্বিক বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন তিনি।