NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সানিয়ার পোস্টে বিচ্ছেদের সুর, শোয়েবের সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ এএম

>
সানিয়ার পোস্টে বিচ্ছেদের সুর, শোয়েবের সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত

যেখানে ধোঁয়া ওড়ে, সেখানেই মিলতে পারে আগুনের খোঁজ। সানিয়া মির্জার ইনস্টাগ্রাম পোস্টে তারই আভাস পাওয়া গেছে। সেই পোস্টে শোয়েব মালিকের সঙ্গে যে সম্পর্ক ভালো যাচ্ছে না, সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে সানিয়া লিখেছেন, আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে তা আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। একজনের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে, তার মানে এই নয় যে তাঁর ব্যবহার ভাল নয়। এমনটা হতে পারে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।

এর আগে তাদের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু সেই নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি কেউই। একবার অবশ্য সানিয়া লিখেছিলেন, ভাঙা হৃদয় কোথায় যায়? নিশ্চয়ই ঈশ্বরের কাছে।

এবারও যে সানিয়া সরাসরি কিছু বলেছেন, তা নয়। তবুও সম্পর্ক ভাঙন নিয়ে আভাস দিয়েছেন। বলে দিয়েছেন, কেউ নিশ্চয়ই আমাদের সম্পর্ক নিয়ে অন্য কিছু ভাববেন না। তার মধ্যেও ভারতীয় টেনিস রানি হেঁয়ালি রেখে দিলেন।

ইতিমধ্যেই সানিয়া জানিয়ে দিয়েছেন, সামনের মাসে অবসর নেবেন তিনি। তার আগেই তার সম্পর্ক নিয়ে নতুন রসায়ন তৈরি হলো। যদিও সানিয়ার পরিবারের পক্ষে তার বাবা ইমরান মির্জা অস্বীকার করেছিলেন, সানিয়া ও শোয়েবের মধ্যে আদৌ সম্পর্কের কোনো অবনতি হয়নি। এটি নিয়ে অর্ধসত্যভাবে কেউ কেউ প্রকাশ করছে, যা আমাদের পরিবারের পক্ষে ভালো বিষয় নয়।