NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

শিল্প সংস্কৃতিতে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৮:৩১ এএম

>
শিল্প সংস্কৃতিতে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প সংস্কৃতির প্রকাশ ও বিকাশের উপরই একটি জাতির আত্মপরিচয় ফুটে ওঠে এবং শিল্প সংস্কৃতিতে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামেই বাংলাদেশের শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, যা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার শিল্পকলা একাডেমিতে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০২২’- এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন স্পিকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চারুকলা প্রদর্শনীটি উৎসর্গ করায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে মানুষের মানবিক উন্নয়নের মাধ্যমে সৃষ্টিশীল জাতি গঠনে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সকল দেশের সকল শিল্পীর রঙ-তুলিই সার্বজনীন আবেদন তৈরি করে। তাই শিল্পীদের তুলির আঁচড়ে সমাজ, সংস্কৃতি, দেশ, ঋতু বৈচিত্র্যের পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধের রূপও ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ১১৪টি দেশের বরেণ্য চারুশিল্পী, জুরিবোর্ডের সদস্য, শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।