NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভুল থেকে শিক্ষা নিয়েছে বরিশাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

>
ভুল থেকে শিক্ষা নিয়েছে বরিশাল

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬ উইকেটে হার মানে ফরচুন বরিশাল। বড় রানের লক্ষ্য দাঁড় করিয়েও বোলিং ব্যর্থতায় ম্যাচ হেরে বসে সাকিব আল হাসানের দল। এমন হারের পর অবশ্য সিলেট দলকে কৃতিত্ব দিতে ভুলেননি বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল।
 
রোববার মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন শেষে বরিশাল কোচ বাবুল কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে। একইসঙ্গে নিজেদের দলের ফিল্ডিং এবং বোলিংয়ের উন্নতির তাগিদ দিয়ে রাখলেন।

বাবুল বলেন, ‘অবশ্যই টি-টোয়েন্টিতে এখানে ১৯০ (মূলত ১৯৪) তাড়া করে ওরা জিতেছে, অবশ্যই আগে তাদের কৃতিত্ব দিতে হবে। ভালো ক্রিকেট খেলেছে, ওভারপ্রতি ১০ রান প্রয়োজন ছিল, কিন্তু ওরা চিন্তাই করেনি। ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। পাশাপাশি আমরা অনেক বাজে বোলিং করেছি।’

বাবুল আরো বলেন, ‘অবশ্যই, আমরা যে রকম দল, ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের টিম কম্বিনেশনটাও সেরকম। আমরা চাইবো ঘুরে দাঁড়াতে। খুব ভালো ব্যাটিং করেছি, অন্য দুটা বিভাগেও ভালো করবো। আশা করি পরের ম্যাচে সবাই কামব্যাক করবে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামবে।’

অবশ্য টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারকে ইতিবাচক হিসেবে দেখে বলছিলেন, ‘কালকে মাত্র প্রথম ম্যাচ খেলেছে। এখনো অনেক ম্যাচ বাকি। শেষের দিকে হারার চেয়ে...মানে গ্রাফটাতো সব সময় একরকম যায় না। কোনো না কোনো সময় ডাউন হয়। প্রথমদিকে হারা আমাদের অনেক শিক্ষা দেবে। সবাই সাবধান হব আমরা। এটা মন্দের ভালো যে কথা বলে, সে ভালো হয়েছে।’