NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কুমিল্লা ছাড়লেন ৩ বিদেশি ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ এএম

>
কুমিল্লা ছাড়লেন ৩ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবসময়ই তারকা ঠাসা এক দল গঠন করে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি বেশকিছু তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করে তিনবারের শিরোপাজয়ী এই দল। চলতি আসরেও দলটিতে তারকার কমতি ছিল না। তবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলেই দল ছাড়লেন দলটির তিন বিদেশি তারকা।

৩ জনের মধ্যে রয়েছে ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালান, দুই আফগার ক্রিকেটার ফজল হক ফারুকী এবং মোহাম্মদ নবী। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘সোমবার রাতেই এই তিন ক্রিকেটার দল ছেড়েছেন। তবে সামনের ম্যাচগুলোতে নিজেদের সময় মেলাতে পারলে আবারও খেলতে আসবেন তারা।’

কুমিল্লার মিডিয়া ম্যানেজার আরও বলেন, ‘খুব শ্রীঘই দলে যুক্ত হবেন পাকিস্তানি পেসার হাসান আলি। এছাড়া খেলতে আসবেন চ্যাডউইক ওয়াল্টন। তবে আমরা পাকিস্তানের আরেক ক্রিকেটার আবরার আহমেদের সঙ্গেও যোগাযোগ করছি। দেখা যাক কি হয়।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।