NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন বছরে প্রসেনজিতের সঙ্গে ফের জুটি বাঁধার ইঙ্গিত ঋতুপর্ণার


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৬ এএম

>
নতুন বছরে প্রসেনজিতের সঙ্গে ফের জুটি বাঁধার ইঙ্গিত ঋতুপর্ণার

ক্যারিয়ারে অসংখ্য অভিনেতার সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার রসায়নটা বেশ জমে। নতুন বছরে প্রসেনজিতের সঙ্গে ফের জুটি বাঁধার ইঙ্গিত দিয়েছেন ঋতুপর্ণা। তবে কবে নাগাদ সিনেমার কাজ শুরু হবে কিংবা মুক্তি পাবে এ নিয়ে খোলাসা করে কিছু জানাননি তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিতের সঙ্গে সিনেমার ব্যাপারে ঋতুপর্ণাকে প্রশ্ন রাখা হয়। উত্তরে ঋতুপর্ণা জানিয়েছেন, নতুন বছরে দারুণ কিছু উপহার দেবেন ভক্তদের। 

ঋতুপর্ণা বলেন, নতুন বছরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা বাংলা ছবির দর্শকদের জন্য নতুন খবর নিয়ে আসবে।

এদিকে পরিচালক অরিন্দম শীলের ‘মায়াকুমারী’র বৈবাহিক জীবন নিয়ে বলতে গিয়ে নিজের জীবনের কথা বলেছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন সময় টালিউড ইন্ডাস্ট্রিতে বেশ লড়াই করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এত কাজ ও সাফল্যের পরও নতুন বছরে সুপারহিট ছবির জন্য মুখিয়ে আছেন।