NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো আখেরি মোনাজাত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ এএম

>
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো আখেরি মোনাজাত

দেশবাসী ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। 

তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় ২৫ মিনিট ধরে টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ হাত তুলে আকুতি জানান।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের।

dhakapost

সকাল ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাতের সময় যে যেখানে দাঁড়িয়ে বা বসেছিলেন সেখান থেকে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে কান্নায় বুক ভাসান। মোবাইল ফোনে ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও কোটি মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। 

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ চারপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ। 

সকালে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান, পরে তা বাংলায় অনুবাদ করেন আবদুল মতিন। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।