NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বৃদ্ধ যাত্রী, প্লেনের জরুরি অবতরণ


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৫ এএম

>
মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বৃদ্ধ যাত্রী, প্লেনের জরুরি অবতরণ

ভারতের মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগোর প্লেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ যাত্রী। দ্রুত ইন্দোর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলেও তাকে বাঁচানো হয়নি। প্লেনেই তার মৃত্যু হয়েছে।

ইন্দোরের দেবী অহিল্যাবাই হোল্কার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ৬০ বছর বয়সী অতুল গুপ্তকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে তার। ওই ফ্লাইটের এক সহযাত্রী জানান, অতুল উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। প্লেনেই মুখ থেকে রক্ত বের হয়ে আসে তার। শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুতই। সম্ভবত তখনই প্রাণ হারান তিনি।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি নয়ডার বাসিন্দা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।