NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অবশেষে পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৯ পিএম

অবশেষে পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: অবশেষে পদত্যাগ করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি।

তার আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশটাগ পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছিল জার্মানির কয়েকটি সংবাদমাদ্যম। তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব' জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন।

 

ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে। সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোন-ডেফ অর্থাৎ এমন ব্যাক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে।

প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়। তার আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন। এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লামব্রেশট।