NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সংবিধানে স্বাধীনতার চেতনা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৩ পিএম

সংবিধানে স্বাধীনতার চেতনা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে : স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধান ৩০ লাখ শহীদের রক্তে ভেজা। এই সংবিধানে স্বাধীনতার চেতনা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং সংসদ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের সংবিধানের ওপর সম্যক জ্ঞান থাকতে হবে।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে ‘সংসদ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা। কর্মশালায় সংসদ বিটের ৩০ জন সাংবাদিক অংশ নেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিন ১৯৭২ সালের ১১ জানুয়ারি প্রভিশনাল কনস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডার জারি করে স্বাধীন বাংলাদেশের নিজস্ব সংবিধান প্রস্তুতের উদ্যোগ নিয়েছিলেন। ফলে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়।'

তিনি আরো বলেন, 'রাষ্ট্রে জাতীয় সংসদের ভূমিকা, সরকারি ও বিরোধী দলের ভূমিকা, নির্বাহী, বিচার ও আইন বিভাগের পারস্পরিক সম্পর্ক বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।'

পরে বাংলাদেশের সংবিধান বিষয়ে একটি সেশন পরিচালনা করেন ড. শিরীন শারমিন চৌধুরী। এতে তিনি সংবিধানের ইতিহাস, মূল বিষয়বস্তু ও বিশেষত্ব, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার ভূমিকা, সংবিধানের মাধ্যমে সংবাদের ব্যাখ্যা ও তথ্য যাচাই প্রসঙ্গে বক্তব্য দেন এবং সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন।