NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের বিয়ে নিয়ে বিপত্তিতে শ্রাবন্তী!


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:২০ এএম

>
ফের বিয়ে নিয়ে বিপত্তিতে শ্রাবন্তী!

কিছুদিন আগে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ভারতীয় টিমকে শুভকামনা জানিয়ে হাসির পাত্র হন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এবার কটাক্ষের মুখে পড়লেন টালিগঞ্জের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে তিনি শুভশ্রীর মতো ‘বলে’ ভুল করেননি, করেছেন ‘বানানে’।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বিয়ে বাড়ির একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন শ্রাবন্তী। আর তাতেই বাধে বিপত্তি! ছবিতে লাল বেনারসি ও সাবেকি সাজে শ্রাবন্তীর লুক ছিল নজরকাড়া। তবে তিনি কনের আসনে নন বরং অতিথির বেশে হাজির হন।

বন্ধুর বিয়েতে চুটিয়ে মজা করার সেই মুহূর্তগুলো ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু ভুল করে Yaar (বন্ধু)-কে Year (বছর) লিখে ফেলেন। আর তাতেই চরম ট্রোলড হন শ্রাবন্তী। যদিও কিছুক্ষণের মধ্যেই বানান সংশোধন করে নেন তিনি। তারপরও ট্রোলারদের আক্রমণ থামেনি। ব্যক্তিগত জীবন নিয়েও নানান কটূ মন্তব্য শুনতে হয় তাকে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব শ্রাবন্তী। কিছুদিন আগে একটি ইনস্টা রিল শেয়ার করেন নায়িকা। যেখানে দেখা যায়, এক ভক্ত শ্রাবন্তীর গালে চুমু খেলে কষে চড় মারেন তাকে। তারপর কড়া ভাষায়, ‘আমার সঙ্গে এরকম ব্যবহার করার চেষ্টাও করবে না’ বলেও শাসিয়ে দেন। যদিও ভিডিওটা ছিল মজার ছলে তার বন্ধু মৌমিতার সঙ্গে করা।

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।