NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ১১:৩৪ এএম

>
অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে চেষ্টার কমতি রাখছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলসে গড়াতে যাওয়া অলিম্পিকে চোখ রাখছে আইসিসি কর্তারা। এমনকী কী ভাবে ক্রিকেট আয়োজন সম্ভব, সেই প্রস্তাবও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব করেছে আইসিসি।

চলতি বছরের অক্টোবরে ঠিক হবে ক্রিকেটের অলিম্পিক ভাগ্য। কঠিন হলেও আশাবাদী আইসিসি কর্তারা। মূলত অলিম্পিক আয়োজক কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ছয়টি দল নিয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের। পুরুষ এবং নারী উভয় বিভাগেই বিশ্বের সেরা ছয়টি দল অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবে। আইসিসির তালিকার মাধ্যমেই নির্দিষ্ট দিনে বেছে নেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলিকে।

আগামী অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে নতুন খেলা অন্তর্ভুক্ত করার ব্যাপারে। প্রতিযোগিতা আয়োজন নিয়ে আইসিসির প্রস্তাব আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জমা পড়েছে।

যদিও এ নিয়ে কিছু জানাননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্তারা। সন্দেহ নেই এনিয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগবে।