NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রাণনাশের ঝুঁকিতে আলভেজকে ভিন্ন জেলে পাঠাল পুলিশ


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ এএম

>
প্রাণনাশের ঝুঁকিতে আলভেজকে ভিন্ন জেলে পাঠাল পুলিশ

সম্প্রতি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ। কিন্তু সাবেক বার্সেলোনা ফুটবলারকে জেলে পাঠানোর কয়েকদিনের মাথায় তাকে স্থানান্তর করা হল অন্য জেলে। জানা গেছে, নিরাপত্তার কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। 

সরাসরি স্বীকার না করলেও স্পেনের পুলিশের দাবি, যে জেলে আলভেজকে রাখা হয়েছিল সেটি বিপজ্জনক। বেশি দিন সেখানে তাকে রাখা হলে জীবন হারানোর মতো ঝুঁকি তৈরি হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে। তাই তাকে অন্যত্র সরানো হয়েছে।

স্পেনের একটি জেলে বন্দি ছিলেন আলভেজ। সেখানে ২০০’রও বেশি বন্দি আছে। তাদের বেশির ভাগই হিংসাত্মক অপরাধের জেরে বন্দি। জেলের মধ্যেও মারপিটও লেগে থাকে। সেই জেলে ইতোমধ্যেই তিন রাত কাটিয়েছেন আলভেজ। তবে সোমবার রাতের দিকে তাকে এমন একটি জেলে স্থানান্তরিত করা হয়েছে, যেটা আয়তনে ছোট। ৮০’র বেশি বন্দি নেই। যারা রয়েছে, তারাও তুলনায় নিরাপদ। জেলের আয়তনও ছোট। তাই আলভেজকে নজরে রাখতে সমস্যা হবে না কর্তৃপক্ষের।

গত শুক্রবার বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয় আলভেজকে। সেখানে আসার পরে তাকে জেরা করে পুলিশ। রে বার্সেলোনার সাবেক ফুটবলারকে গ্রেফতার করা হয়। শুক্রবারই আদালতে হাজির করানো হয়েছিল তাকে। বিচারক শুনিয়েছেন জেলের সাজা। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল ফুটবলারের বিরুদ্ধে। আলভেজের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের আশঙ্কা ছিল, এক বার ছাড়া পেলে পালিয়ে যেতে পারেন তিনি। তাই তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল।