NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস, ওয়ানডের সেরা বাবর


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ এএম

>
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস, ওয়ানডের সেরা বাবর

অর্জনের বড়সড় এক ঝুলি নিয়ে ২০২২ সাল শেষ করেছেন বাবর আজম। আর তাই বছর পেরোতেই একের পর এক স্বীকৃতি মিলছে পাকিস্তান অধিনায়কের। বছরের সেরা ক্রিকেটার হিসেবে মিলেছে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। হয়েছেন ওয়ানডেরও সেরা ক্রিকেটার। আর টেস্টের সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। 

গেল বছর মোট ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। ৮৭০ রান করতে স্টোকস চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি সেঞ্চুরিও। এছাড়া নেতৃত্বের মাধ্যমে দলের চেহারাই বদলে দিয়েছেন ইংলিশদের এই অলরাউন্ডার। আর তাতে বছর সেরা টেস্ট খেলোয়াড়ের পুরষ্কার গেল তার হাতে। 

সেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে স্টোকসের সঙ্গে ছিলেন সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাজা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তবে সবাইকে ছাপিয়ে শেষমেষ কৃতিত্ব নিজের করে নেন ইংলিশ অধিনায়ক। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ওয়ানডে ও টেস্টের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে আইসিসি। 

অন্যদিকে, ২০২১ সালের পর টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর। এই বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু এর মাঝেই রানের ফুলঝুড়ি দেখা গেছে তার ব্যাটে।

৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি। হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি। অধিনায়ক হিসেবেও বছরটি দারুণ গেছে বাবরের। এই বছর তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছে তার নেতৃত্বাধীন দল।