NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বার্সেলোনার অনুরোধ রাখেনি লা লিগা


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৭:১০ এএম

>
বার্সেলোনার অনুরোধ রাখেনি লা লিগা

মিড ফিল্ডার গ্যাভির সঙ্গে নবায়নকৃত একটি চুক্তি নিবন্ধনের জন্য বার্সেলোনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে লা লিগা কর্তৃপক্ষ।   

১৮ বছর বয়সী এই মিডফিল্ডার আগামী সেপ্টেম্বর থেকে নতুন শর্তে ২০২৬ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকতে সম্মত হয়েছেন, যে চুক্তিতে রিলিজ ক্লজ হিসেবে ১ বিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে। 

আগামী সপ্তাহে শুরু হওয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গ্যাভিকে সিনিয়র দলের (১ম দল) স্কোয়াডে নতুন করে রেজিস্ট্রেশনভুক্ত করার আশায় লা লিগার কাছে এসব নথিপত্র দাখিল করেছিল বার্সেলোনা। 

২০২১ সাল থেকেই বার্সেলোনার সিনিয়র দলে খেলছেন গ্যাভি। তবে স্পেনের এই আন্তর্জাতিক তারকা কৌশলগতভাবে যুব দলের খেলোয়াড় হিসেবেই রয়ে গেছেন। 

বার্সার আশা ছিল গত নভেম্বরে ডিফেন্ডার জেরার্ড পিকে অবসরে যাওয়ায় এবং ফরোয়ার্ড মেমফিস ডিপে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ায় তাদের ব্যয় সীমায় পর্যাপ্ত সুযোগ তৈরি হয়েছে। তবে লা লিগা বলেছে, এজন্য তাদেরকে আরও কিছু ব্যবস্থা নিতে হবে।