NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৩ এএম

নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন।

আজ রবিবার রাজশাহীর মাদরাসা মাঠে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক জনসমাবেশে এমনটা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। বিএনপি কি করে- মানুষ হত্যা, সন্ত্রাস। তারা আন্দোলনের নামে বহু অফিস পুড়িয়েছে। কোনো মানুষ জীবন্ত মানুষকে পুরিয়ে মারতে পারে? তারা মেরেছেন। তারা উসকানি দেয়। বাংলাদশের মানুষের ভালো তারা সহ্য করতে পারে না।

তিনি বলেন, বিএনপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? খালেদা ও তারেক টাকা পাচার করেছেন, তারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাদের নিয়ে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। আপনারা বিএনপি-জামায়াত শাসনের কথা চিন্তা করুন। সে সময় তারা নিয়মিত জনগণের ওপর অত্যাচার করত। নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না।

এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) ৭টিসহ ২৬টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার প্রকল্প ব্যয় প্রায় ১,৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা। তিনি ৩৭৬ দশমিক ২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মাণাধীন আরো ছয়টি প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।