NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শ্রাবন্তীর ডাক, ‘মজা শুরু করা যাক’


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৪ পিএম

>
শ্রাবন্তীর ডাক, ‘মজা শুরু করা যাক’

নেটমাধ্যমে শ্রাবন্তী চ্যাটার্জির ছবি মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আপডেট দিতে পছন্দ করেন জনপ্রিয় এই টলিউড অভিনেত্রী। পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে আনাগোনা দেখা যায় নানাজনের। এদের মধ্যে সমালোচকদের সংখ্যাই বেশি। তা যেন আরেকবার প্রমাণিত হলো।

গতকাল সোমবার অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে শরীরচর্চার কিছু ছবি শেয়ার করেন। যেখানে কাঠের মেঝেতে উপুড় হয়ে বসে থাকতে দেখা যায় তাকে। এদিন কালো আউটফিটে সোনালি চুলে ঠোঁটে গোলাপি আভায় মোহনীয় ভঙ্গিতে ধরা দেন ‘বুনো হাঁস’ অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘মজা শুরু করা যাক’।

এর পরপরই মন্তব্যের ঘর ভরে ওঠে নানান বাক্যবাণে। কারো কথায়, ‘এমন গোছানো চুল, ঠোঁটে গোলাপি রং! এত সেজে কি জিমে আসা যায়!’ কেউ কেউ তার বসার ভঙ্গিকেও নিশানা করলেন। তাদের জিজ্ঞাসা, ‘আপনি মজা বলতে কি বোঝাতে চেয়েছেন!’ যদিও কারো মন্তব্যেই সাড়া দেননি তিনি। বরাবরের মতো এবারও মৌনতাকেই হাতিয়ার করলেন শ্রাবন্তী। আগেই জানিয়েছেন, সমালোচনাকে মোটেও পাত্তা দেন না তিনি।

 
 
 
 
 

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।