NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

একই পরিবারের ৯ জনের মৃত্যুতে তুঙ্গে রহস্য


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪০ এএম

>
একই পরিবারের ৯ জনের মৃত্যুতে তুঙ্গে রহস্য

ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহ। কোথাও তিনটি, কোথাও দুটি। এভাবেই ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মোট ৯টি মরদেহ। ভারতের মহরাষ্ট্রের সাংলি জেলার একটি পরিবারের ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহরাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাংলির মহিসালের ওই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। 

সাংলির এসপি দিক্ষিত গেদাম জানিয়েছেন, বাড়িতে মোট ৯টি মরদেহ পাওয়া গেছে। একটি জায়গায় পাওয়া গেছে ৩টি মরদেহ। অপর ৬টি মরদেহ ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

মৃতদের পরিচয়ও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতেরা হলে- পোপাট ইয়ালাপ্পা ভানমোর (৫২), সঙ্গীতা পোপাট ভানমোর (৪৮), অর্চনা পোপাট ভানমোর (৩০), সুভম পোপাট ভানমোর (২৮), মানিক ইয়ালাপ্পা ভানমোর (৪৯), রেখা মানিক ভানমোর (৪৫), আদিত্য মানিক ভানমোর (১৫), অনিতা মানিক ভানমোর (২৮) ও আক্কাটাই মানিক ভানমোর (৭২)।