NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পথে হাঁটছে বিসিবি


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৭ এএম

>
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পথে হাঁটছে বিসিবি

বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও বছরে প্রায় তিন থেকে চার মাসই বাংলাদেশে হয়ে থাকে তুমুল বৃষ্টি। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এই বৃষ্টির সময়ে অনুশীলনে বেগ পেতে হয়। 

এছাড়া যখন গরম কিংবা তীব্র রোদ থাকে তখন অনুশীলন করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে সাকিব আল হাসানদের। সেসব বিবেচনা করেই এবার গ্রিন হাউজ টার্ফ বানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই পাইলট প্রজেক্টের অংশ হিসেবে শুরুতে মিরপুরের ইনডোরে স্থাপন করা হবে এই গ্রিন হাউজ টার্ফ। যেখানে প্রায় ২০টি উইকেট থাকবে। এ নিয়ে বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।

তিনি বলেন, 'আমরা এ বছরের মধ্যে গ্রিন হাউজের এফেক্টে যেটা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতে হয়েছে, আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে সেটাতে ২০টা উইকেটকে আমরা কাভার করবো। ফ্রম নর্থ এবং সাউদার্ন সাইডে। এই ২০ টা উইকেট পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে, এটা এই জুনের মধ্যেই স্থাপিত হয়ে যাবে'।

মাহবুব আনাম যোগ করেন, 'আমরা যেই কাজগুলো করছি সেই কাজগুলা হয়তো আপনাদের চোখে ইমিডিয়েটলি পড়বে না কিন্তু আমি মনে করি আগামী এক বছরের ছয় মাস থেকে ১ বছরের মধ্যে আমাদের এই প্র্যাকটিস এবং মাঠের স্বল্পতা যতটুকু পারি চেষ্টা করবো কমিয়ে আনতে।'