NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শ্রীলঙ্কা সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ পিএম

শ্রীলঙ্কা সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের সফরে বৃহস্পতিবার কলম্বো সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আগামী শনিবার শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার পাশে থাকার পাশাপাশি এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দেবে বাংলাদেশ।