NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ওটিটিতে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও!


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ১০:৪৪ এএম

>
ওটিটিতে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও!

হালের নতুন ট্রেন্ড তারকা জুটির বিয়ে মানেই রাজ্যের গোপনীয়তা। তারপর সেটাকে লোকচক্ষুর আড়ালে রেখে কৌতূহল সৃষ্টি করা। সবশেষে বিয়ের যাবতীয় ফুটেজ কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করে দেওয়া। ভিকি-ক্যাটরিনার দেখানো পথেই যেন হাঁটছেন বলিউডের নতুন হবু দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

বছর কয়েকের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন এই জুটি। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে জমকালো বিয়ের আসর। অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্নীয়রা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় নাম আছে মাত্র ১০০-১২৫ জনের। যাদের মধ্যে রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।

এই জুটির বিয়ের ভিডিও স্বত্ব কিনছে কোন ওটিটি প্ল্যাটফর্ম তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি অ্যামাজন প্রাইম সিড-কিয়ারার একটি ছবি শেয়ার করে। আর তাতেই শোরগোল পড়ে যায়, অ্যামাজনেই বিক্রি হচ্ছে এই জুটির বিয়ের ভিডিও!

ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের বিয়ের ভিডিওর স্বত্ব এখনও কাউকে বিক্রি করেননি। অ্যামাজনের তরফে সেই পোস্টটি শুধু মাত্র ‘শেরশাহ’ দম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্যই। এর আগেও ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের সময় শোনা গিয়েছিল, তাদের বিয়ের ভিডিও নাকি অনেকটা মূল্যের বিনিময়ে কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। কিন্তু সে ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

আরও জানা গেছে, বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল কামরা। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে গাড়িগুলো।

উল্লেখ্য, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।