NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৮:১৪ এএম

>
প্রিটোরিয়াসের সঙ্গে বরিশালে আসছেন টপলে

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৭টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। নিশ্চিত হয়েছে প্লে-অফ। তবে নতুন করে আরও দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং ইংল্যান্ড থেকে আসছেন রিস টপলে। 

যদিও প্রিটোরিয়াসের আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল। তবে নতুন করে ইংলিশ পেসার টপলির আসার খবর ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, '৬ তারিখ প্রিটোরিয়াস দলের সঙ্গে যোগ দেবেন এবং ইংল্যান্ডের টপলে ৭ তারিখ বাংলাদেশে আসবে। আপাতত তাদের ভিসা কার্যক্রম চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা আসবেন।'

মূলত বরিশাল দল তাদের পাকিস্তানি ক্রিকেটারদের পরবর্তী ম্যাচ গুলোতে না পাওয়ার কারণে নতুন করে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে যাচ্ছে। ইতোমধ্য চলে গেছেন হায়দার আলী এবং ইফতেখার আহমেদ। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও ফিরে যাচ্ছেন পাকিস্তানে। অবশ্য ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলেই উড়াল দেবেন তিনি।

তবে বরিশালের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে থাকবেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ এবং নাভিন উল হকের আসার সম্ভাবনাও রয়েছে।