NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পেনাল্টি মিসে মায়োর্কার কাছে হারলো রিয়াল


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৭:৪১ এএম

>
পেনাল্টি মিসে মায়োর্কার কাছে হারলো রিয়াল

ম্যাচের আগেই অনেকটা বিধ্বস্ত অবস্থা রিয়াল শিবিরে। করিম বেনজেমা থাকছেন না, লুকাস ভাসকেজ-ইডেন হ্যাজার্ডরাও চোটে। একাদশ সাহজাতেই হিমশিম খেতে হচ্ছিল কোচ কার্লো আনচেলত্তিকে। এদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছিল থিবো কোর্তোয়ার চোট। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। এমন ম্যাচে তো এরকম ফলাফল আসাই স্বাভাবিক। 

রোববার লা লিগার ম্যাচে মায়োর্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। চলতি লা লিগায় ২০ ম্যাচে রিয়ালের তৃতীয় হার এটি। তিনটিই সবশেষ আট ম্যাচের মধ্যে।

প্রতিপক্ষে মাঠে রিয়ালের শুরুটা হয় বেশ বাজেভাবে। ত্রয়োদশ মিনিটে নিজেদের জালে নিজেরাই বল জড়ায় সফরকারীরা। বাম দিক থেকে দানি রদ্রিগেজের ক্রস পেয়ে বক্সে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো। বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ায়। 

পিছিয়ে গিয়েও আক্রমণের ধার বাড়াতে পারেনি রিয়াল। প্রথমার্ধে ৮টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি দলটি। তবে সবচেয়ে বড় ব্যর্থতার গল্প দ্বিতীয়ার্ধে। 

৬০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু স্পট কিক পেয়েও থেকে গোল করতে ব্যর্থ হন আসেনসিও। আসেনসিওর নেওয়া ডান দিকে নিচু শট ঝাঁপিয়ে রুখে দেন মায়োর্কা গোলরক্ষক প্রেডরাখ রাইকোভিচ। ম্যাচের বাকি সময়েও গোলের সম্ভাবনা তৈরি করতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এই হারে বার্সার সঙ্গে বড় ব্যবধানে পিছিয়ে পড়ল রিয়াল। সমান ২০ ম্যাচ খেলে দুদলের পয়েন্ট ব্যবধান এখন ৮। রিয়ালের পয়েন্ট ৪৫, আর বার্সার ৫৩।