NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৬ পিএম

>
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৬ ফেব্রুয়া‌রি) এক বার্তায় শোক প্রকাশ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

তুর‌স্কের ভূমিকম্পে দেশ‌টি‌তে অবস্থানরত কো‌নো বাংলা‌দে‌শির ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ‌্য এখন পর্যন্ত পায়‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের ঘটনায় কো‌নো বাংলা‌দে‌শি নাগ‌রিক ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ‌্য এখনো পায়‌নি তুর‌স্কের বাংলা‌দেশ দূতাবাস।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দি‌য়ে বার্তা সংস্থা এএফপি জা‌নি‌য়ে‌ছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে।

এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত ৩৮৬ জনের মৃত্যু হয়েছে ব‌লেও জানায় এএফপি।

দুই দেশেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হ‌চ্ছে।