NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নেইমারের হাতে ৬ষ্ঠ ‘সাম্বা ডি অর’


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪০ এএম

>
নেইমারের হাতে ৬ষ্ঠ ‘সাম্বা ডি অর’

মাস দুয়েক আগে শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থতা নিয়েই ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। গত কয়েক আসর ধরে ইউরোপীয় দলের কাছে হোঁচট খাওয়া যেন সাম্বাবালকরা অভ্যাসে পরিণত করেছেন। তবে ব্যক্তিগতভাবে নিজের স্বাভাবিক খেলা উপহার দিয়ে যাচ্ছেন দলটির বর্তমান প্রাণভোমরা নেইমার দ্য সিলভা। ব্রাজিলিয়ান লিগের বাইরে খেলা এই তারকা ফুটবলার নিজের দেশে ৬ষ্ঠ বারের মতো সেরা নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ‘সাম্বা ডি অর’।

গত বছরের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা দেশি ফুটবলারদের এ ট্রফি দিয়েছে সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতলেন বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার নেইমার।

সোমবার নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’। 

 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন।

সবোচ্চ ৬ বার পাওয়া নেইমার ছাড়াও কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন বেকার একবার করে এবং থিয়াগো সিলভা জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার।