NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সাফ চ্যাম্পিয়নরা এবার উত্তীর্ণ হলেন এইচএসসিতে


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৭ এএম

>
সাফ চ্যাম্পিয়নরা এবার উত্তীর্ণ হলেন এইচএসসিতে

খেলার সঙ্গে শিক্ষাও প্রয়োজন। নারী ফুটবলারদের খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ দেশের জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাদের অনুজরা আজ এইচএসসির ধাপ পার হয়েছেন। 

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আখি ও ঋতু এ গ্রেড ( ৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন৷ 

সাফ অনুর্ধ্ব ২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তাঁর ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।