NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত ৬ সংসদ সদস্য


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০ এএম

শপথ নিলেন নবনির্বাচিত ৬ সংসদ সদস্য

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শুন্য হওয়া আসনে উপ-নির্বাচনে বিজয়ী ৬জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের দপ্তরে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবালয়ের রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায় চলতি সংসদের ৭টি আসন শুন্য হয়। এর মধ্যে ৬টি আসনে গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি একটি সংরক্ষিত নারী আসনে দ্রুতই উপনির্বাচন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।