NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শেষ হলো সংসদের ২১তম অধিবেশন


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩০ এএম

>
শেষ হলো সংসদের ২১তম অধিবেশন

১০টি বিল পাস বা আইন প্রণয়নের মাধ্যমে শেষ হয়েছে জাতীয় সংসদের ২১তম নতুন বছরের প্রথম অধিবেশন। এ অধিবেশনে কার্যদিবস ছিল ২৬টি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশনা পড়ে শোনান।

এ অধিবেশনে বিএনপির পদত্যাগের ফলে শূন্য ঘোষিত ছয়টি সংসদীয় আসন থেকে উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা অংশ নেন। স্পিকার সংসদে তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন। এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি সংসদে শোনানো হয়।

এর আগে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে জানান, এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধানের বিধান মোতাবেক এই সংসদে রাষ্ট্রপতি মো.   আবদুল হামিদ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯ জন এমপি আলোচনা করেছেন। ৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এই অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেন।

তিনি আরও বলেন, এ অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়েছে। ১০টি বিল পাস হয়েছে। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়েছে।