NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আমির খানকে ‘বেচারা’ বলে কটাক্ষ কঙ্গনার


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০১:১৬ এএম

>
আমির খানকে ‘বেচারা’ বলে কটাক্ষ কঙ্গনার

কঙ্গনা মানেই বিতর্কের অবতারণা। এটাই যেন বারবার প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন তিনি। কিছুদিন আগে খানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এবার সরাসরি নিশানা করলেন আমির খানকে।

সম্প্রতি শোভা দের নতুন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। সেখানেই কথায় কথায় ওঠে শোভা দের বায়োপিক তৈরি হলে, সেই ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী। আমিরের সোজা উত্তর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভাই আমিরকে কঙ্গনার কথা মনে করিয়ে দেন।

কঙ্গনা সম্পর্কে আমির বলেন, ‘কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানাধরনের চরিত্রে অভিনয় করতে পারে। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’

এত প্রশংসা করেও পার পেলেন না আমির। উল্টো মিস্টার পারফেকশনিস্টকে কটাক্ষ করলেন কঙ্গনা। সামাজিকমাধ্যমে লেখেন, ‘বেচারা আমির খান। এমন ভান করলেন যে তিনি জানেনই না আমিই একমাত্র অভিনেত্রী যে চারবার জাতীয় পুরস্কার জিতেছি। অথচ অন্য যাদের নাম বলা হলো তারা একটিও জেতেনি।’