NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কুয়েতে শীতের পিঠা ও বসন্ত উৎসব উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৩ এএম

>
কুয়েতে শীতের পিঠা ও বসন্ত উৎসব উদযাপন

কুয়েতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শীতের পিঠা ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় রিগাই পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়। 

পিঠা উৎসবে কুয়েতের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের নারীরা বাহারি নকশার মুখরোচক নানা পিঠা নিয়ে হাজির হন। এর মধ্যে ছিল ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, সন্দেশ ইত্যাদি।

উৎসবে প্রায় ৬০ জন গৃহিণী প্রায় ৫০ রকমের বাহারি পিঠা প্রদর্শন করেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী হরেক রকমের বিরিয়ানি, কোরমা, মাংসের রেসেপি তৈরি ও প্রদর্শন করা হয়। 

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের মিশন ও দূতাবাসের রাষ্ট্রদূত, কুয়েতে বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা পিঠা স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খাবারের স্বাদ নেন। বাংলাদেশি বাহারি খাবারের স্বাদের প্রশংসাও করেন অতিথিরা।

বাঙালির এ মিলন মেলা পরিণত হয় মরুর বুকে একখণ্ড বাংলাদেশে। খাওয়া-দাওয়া, গল্প, আড্ডায় মেতে ওঠে ছোট-বড় সকলেই। 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বাহারি পিঠায় মুগ্ধ হয়ে বলেন, এ যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। আর তাই পিঠা বাঙালির জীবন ও লোকজ খাদ্য সংস্কৃতির এক অপরিহার্য অংশ। বিদেশিদের কাছে আমাদের দেশের ভালো দিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে হবে। 

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠানের ফলে দেশের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পাবে।