NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পিএসএলে পেশোয়ারের হয়ে খেলবেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৫ পিএম

>
পিএসএলে পেশোয়ারের হয়ে খেলবেন সাকিব

বাংলাদেশের সিরিজ থাকায় পিএসএলে বাংলাদেশি খেলোয়াড়দের খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সেসব শঙ্কাকে পেছনে ফেলে টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে নিলামে কেউ না কিনলেও টুর্নামেন্ট শুরুর দিনে তাকে দলে টানলো পেশোয়ার জালমি।

লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। আসরের নিলামে বাংলাদেশের বেশকিছু খেলোয়াড় থাকলেও অবিক্রীত ছিলেন সবাই। শেষ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে চুক্তি করে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাকিব। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার। 

পিএসএলের এবারের আসরের দ্বিতীয় দিনে আগামীকাল করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল পেশোয়ার জালমি। এ ম্যাচ থেকেই সাকিবকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে বোর্ডটি। 

বিবৃতিতে তারা জানায়, সম্পূরক বাছাই হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে পেশোয়ার জালমি। মঙ্গলবারের করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থেকেই একাদশে থাকতে পারবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন সাকিব।