NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রেল যোগাযোগ উন্নয়নে কারিগরি সহায়তায় পরামর্শক নিয়োগে চুক্তি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৪৬ এএম

>
রেল যোগাযোগ উন্নয়নে কারিগরি সহায়তায় পরামর্শক নিয়োগে চুক্তি

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ছয়টি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির মূল্য ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

৩০ মাস মেয়াদি এই চুক্তির আওতায় পরামর্শ সেবা দেবে— জাপানের ওরিয়ান্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, ফ্রান্সের ইজিআইএস রেল ও মালেশিয়ার এইচএসএস ইন্টিগ্রেটেড এসডিবির সঙ্গে বাংলাদেশি কেএস কনসালটেন্ট লিমিটেড, বাংলাদেশি সোদেব কনসালট ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্ট্যাটেজি কনসালটিং কোম্পানি লিমিটেড, দেব কনসালন্টিং লিমিটেড এবং এসএআরএম এসোসিয়েট লিমিটেড।