NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাচ্ছেন জেমস


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৮ পিএম

>
বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাচ্ছেন জেমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমাপনী অনুষ্ঠান মাতাতে জেমস আসবেন, এমনটা জানানো হয়েছিল আগেই। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম ধারক এ শিল্পীর আগমন উপলক্ষে পুরো স্টেডিয়াম জুড়েই ছিল ব্যাপক উন্মাদনা। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মঞ্চে ওঠেন জেমস। 

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না... গান দিয়ে মিরপুরের মঞ্চ মাতানো শুরু করেন জেমস। এর আগে ৪টা ৫০ নাগাদ মাঠে প্রবেশ করেন জনপ্রিয় এই শিল্পী। সমাপনী অনুষ্ঠানের শুরুতে বেলা সাড়ে তিনটায় এই মঞ্চে পারফর্ম করছেন ওয়ারফেজ এবং মাকসুদ।

এর আগে সোমবার জেমসের আসার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে এবারের অনুষ্ঠানে থাকছে না দেশের বাইরের কোনো শিল্পী। কেন থাকছেন না সেই কারণ আগেই জানিয়ে সুজন বলেছিলেন, এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।

ফাইনালে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। মূলত পুরস্কার বিতরণের পর শুরু হবে বিম শো।