NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দীপিকাকে সাধারণ যাত্রীদের সঙ্গে দেখে চমকে গেলেন সবাই


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০ এএম

>
দীপিকাকে সাধারণ যাত্রীদের সঙ্গে দেখে চমকে গেলেন সবাই

বলিউডের ‘রানি’ তিনি। বলিউডে সর্বোচ্চ আয় করা নায়িকাদের তালিকায় উপরের দিকেই থাকে তার নাম। অথচ খুব সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত তিনি। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও বিমানে বিজনেস ক্লাসের টিকিট না কেটে ইকোনমি ক্লাসে চড়লেন দীপিকা পাডুকোন। 

ইকোনমি ক্লাসে দীপিকার সফরে অবাক তার সহযাত্রীরাও। প্রথমে বিশ্বাসই হয়নি তাদের। দীপিকাও প্রথমে টের পেতে দেননি কিছু। আর পাঁচজনের মতোই মাথায় টুপি পরে বিমান সফর করছিলেন। ভ্রমণের সময়ে শৌচালয়ে যাওয়ার জন্য উঠতে হয় তাকে। সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত দেহরক্ষী জালাল। আর তখনই যাত্রীদের নজর যায় তার দিকে। 

চতুর্দিকে শুরু হয় ফিসফাস। অবশ্য কোনোদিকে তাকাননি দীপিকা। তিনি সোজা চলে যান শৌচালয়ে। উচ্চাসনেও থেকেও তার সাধারণ জীবন যাপন বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের। মিলেছে প্রশংসা।

গত মাসেই মুক্তি পেয়েছে তার ও শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। যদিও এই সিনেমা নিয়ে জল কম ঘোলা হয়নি। সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। অভিনেত্রী দীপিকার গেরুয়া রঙের একটি বিকিনি পরিহিত দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়। 

জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা। যদিও বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর থেকে বয়কট ট্রেন্ড কিছুটা সামলানো গেলেও ‘পাঠান’-এর ভবিষ্যৎ যে কী হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সবাই। তবে মুক্তির পেতে সব বিতর্ক ছাপিয়ে সুপারহিট সিনেমাটি। ইতোমধ্যে ১২৪৯ কোটি টাকা আয় করেছে পাঠান।