NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কিমের মেয়ের নামে নাম রাখলেই ‘সর্বনাশ’


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৫:৫০ এএম

>
কিমের মেয়ের নামে নাম রাখলেই ‘সর্বনাশ’

‘শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে’- সুকুমার রায়ের কবিতার লাইনটি উত্তর কোরিয়ার ক্ষেত্রে বেশ মানানসই। চাইলেই নিজের ইচ্ছেমতো উদ্ভট সব আইন পাশ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন। তার পাশ করা আইনগুলো এতটাই উদ্ভট যে, চাইলেও নিজের পছন্দ অনুযায়ী চুল পর্যন্ত কাটতে পারেন না সেদেশের জনগণ। শুধু তাই নয়, নিজে সর্বোচ্চ সুবিধা ভোগ করলেও দেশের জনসাধারণকে জোর করে আইন মানতে বাধ্য করেন। 

এবার নতুন একটি ‘ফতোয়া’ জারি করেছেন কিন জন উন। জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারো একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালবাসার প্রকাশ।

উত্তর কোরিয়া শাসক কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। বছর দশ বয়স। ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। এমনকি বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। শাসকের এমন নির্দেশ পছন্দ না হলেও মেনে নিতে বাধ্য হচ্ছে নাগরিকরা। কারণ স্বয়ং কিমের মেয়ের বিষয় বলে কথা।

উল্লেখ্য, কিম জং উনের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রথমবার দেখা যায়, গত বছরের নভেম্বর মাসে। সেনা বাহিনীর প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে। 

২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। নির্দেশনা অনুযায়ী সবাই দ্রুত নাম বদলে ফেলেন।