NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘এতটা ফিট সাংসদ প্রথম দেখলাম’—নুসরাতকে মিকা


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ এএম

>
‘এতটা ফিট সাংসদ প্রথম দেখলাম’—নুসরাতকে মিকা

সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাটের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী মিকা সিং। এলাকাটি যেহেতু সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের সংসদীয় এলাকার অন্তর্গত তাই অনুষ্ঠান উপভোগ করতে চলে যান তিনি নিজেও। সেখানেই টলিপাড়ার অভিনেত্রীকে নিয়ে বড়সড় কথা বলে ফেললেন মিকা সিং।

এদিন সংগীতশিল্পীর অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল গোটা বসিরহাট। উল্লাস, হাততালি, চতুর্দিকে সিটির আওয়াজে একেবারে জমে উঠেছিল শো। একের পর এক সুপারহিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও গাইছিলেন মিকা। কারণ, বাংলাতেও তাঁর হিট গানের সংখ্যা কম নয়। মিকার সুরে গোটা বসিরহাট তখন মাতোয়ারা।

বসিরহাটের মানুষদের ভিড়ে মিশে গিয়ে আর পাঁচজনের মতোই নেচে মাত করলেন সাংসদ নুসরাত। গানের তালে ড্যান্স স্টেপ শেখালেন, শিখলেনও। নজর এড়ায়নি গায়কের। এরপরই মিকা তার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড..’ বাংলা গানে সাংসদ-অভিনেত্রীকে নাচতে বললেন। প্রথমটায় খানিক ইতস্তত করলেও পরে আর কোমর না দুলিয়ে থাকতে পারেননি।